top of page

বাটিক করার নিয়মাবলী:

 

ঘরে বসে তৈরি করুন বাটিকের কাপড়

 

সালফার রং

উপকরণ:  প্রতি এক গজ কাপড়ের জন্য

১. সালফার রং- ১ তোলা

২. সোডিয়াম-২ তোলা

৩. পানি

৪. কাপড়

 

পদ্ধতি:

প্রথমে যে কাপড়ে রং করা হবে সেটি ধুয়ে মাড় ছাড়িয়ে নিতে হবে। এবারে মাড় ছাড়া কাপড়ের যে অংশ রংএ ডুবানো হবে সেটুকু নির্দিষ্ট করে বেধে পানিতে ডুবিয়ে রাখতে হবে ৩০ মিনিট পর্যন্ত যাতে কাপড়ে ভালভাবে রং বসে। পানি থেকে ভেজানো কাপড় তুলে চিপে নিতে হবে।

 

কাপড় পুরাপুরি ভিজে এমন পরিমাণ ফুটন্ত পানিতে সোডিয়াম দিতে হবে, সোডিয়াম গলে গেলে

সালফার রং দিতে হবে। এরপর কাপড় দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ভালভাবে নাড়াচাড়া করতে হবে। কাপড় রং হয়ে যাবে।

এরপর রং থেকে তুলে ঠাণ্ডা পানিতে কাপড় ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত রং ওঠে ততক্ষণ । তারপর কাপড় শুকিয়ে ইস্ত্রি করে নিতে হবে।

 

তৈরি হয়ে গেল সহজেই বাটিক এর কাপড়

Smile Gallery

 show Smile. Proudly created with Wix.com by sukla halder 2013, december

  • Wix Facebook page
  • Twitter Classic
  • Google+ App Icon
bottom of page